মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। জাজিরার পিআইও’র রছরে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য! দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, জাজিরায় ১৫ জেলে আটক উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় নারীসহ মোটরসাইকেল চালক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রিবাহী বাসের ধাক্কায় নারীসহ মোটরসাইকেল চালক নিহত হয়েছে। 

মঙ্গলবার (১৮ জুন) বিকালে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক।

নিহতদের মধ্যে একজন হলেন জামালপুর জেলার অন্তর নামে এক যুবক। তবে তার সঙ্গে থাকা নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস এম সৌরভ হোসেন জানান, বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে মোটরসাইকেলটিকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও এক নারী আরোহী মারা যান।

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালকের নাম অন্তর বলে জানা গেলেও তার সঙ্গে থাকা নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। 

তবে প্রযুক্তির মাধ্যমে দুজনেরই বিস্তারিত পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৪,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit