মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

ঈদ শেষে ঢাকায় ফেরা শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল আজহা শেষে আজ মঙ্গলবারই ঢাকায় ফিরছে রাজধানীবাসী। ঈদের দ্বিতীয় দিন বাড়ি ফেরা এসব মানুষের অনেকেই কাজের জন্য ফিরে আসছেন কর্মক্ষেত্র ঢাকায়।

মঙ্গলবার ঢাকা রেলওয়ে স্টেশনে সরেজমিন অবস্থান করে দেখা যায় এই চিত্র। গত এক সপ্তাহের তুলনায় সকাল থেকে প্রায় স্টেশন সুনশানই বলা চলে। যখন একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছায় তখনই যেন স্টেশন সরব হয়ে ওঠে।  

ঢাকা রেলওয়ে স্টেশনে কথা হয় ঢাকায় ফেরত আসা যাত্রীদের সঙ্গে। তাদের মধ্যে কেউ বলেছেন, তাদের অফিস খুলবে আগামীকাল, কেউ বলেছেন তাদের অফিস খুলবে বৃহস্পতিবার। তার আগে চলে এসেছেন বিশ্রাম নিতে। কেউ আবার আগে ফিরে এসেছেন ঈদের পরে ঢাকা ফেরার বাড়তি ভিড় এড়াতে।

তবে ঈদের দ্বিতীয় দিনে বাড়ি ফেরত মানুষ ঢাকায় ফিরলেও এর পরিমাণ খুব একটা বেশি নয়। বেশি প্রয়োজন বা তাড়া না থাকলে কেউ ফিরছেন না। তবে দুই-একদিনের মধ্যেই ঢাকা ফেরার মানুষের চাপ বাড়বে স্টেশনে। এমনটাই বলছেন রেলওয়ের কর্মকর্তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৪,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit