মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

১ ওভারে ৩৬, পুরান ভাঙলেন যত রেকর্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে ব্যাটাররা বলে বলে চার ছক্কা হাঁকাতে, দর্শক মাতাবে এমনটাই তো প্রত্যাশিত। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা মিলছিল না তেমনটি। বরং ম্যাড়ম্যাড়ে লো স্কোরিং ম্যাচের সাক্ষী হতে হচ্ছিল সমর্থকদের। তবে অবশেষে দেখা মিলেছে ব্যাটসম্যানদের তাণ্ডব। সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। এমন ম্যাচে ১৭ বছর আগের পুরনো একটা রেকর্ডও নিজের নামের পাশে বসিয়েছেন ক্যারিবীয় ব্যাটার নিকোলাস পুরান। সঙ্গে নিজের করেছেন আরও বেশ কিছু রেকর্ড।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইনিংসের ৪র্থ ওভারটি করতে আসেন আজমতউল্লাহ ওমরজাই। তার ওপরই তাণ্ডব চালিয়েছেন পুরান। এক ওভারে তুলেছেন ৩৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা সবচেয়ে ব্যয়বহুল ওভারগুলোর মধ্যে একটি। এর আগে ২০০৭ সালে এক ওভারে ৩৬ রান দেখেছিল ক্রিকেট বিশ্ব। সেবার এই রেকর্ড গড়েছিলেন ভারতের সাবেক তারকা যুবরাজ সিং। তিনি অবশ্য ৬ বলে ৬টি ছক্কা হাঁকিয়ে এই কীর্তি গড়েছিলেন।

নিকোলাস পুরান অবশ্য ৬টি ছক্কা হাঁকাননি। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে শুরু করলেও পরের বলটি ছিল নো বল। যেখানেও চার হাঁকিয়েছেন পুরান। পরের বল ফ্রি হিট হলে সেটা ওয়াইড হয়। এবং বাউন্ডারি হওয়ায় আরও অতিরিক্ত চার রান আসে। তাই পরের বলটাও ছিল ফ্রি হিট, সেবার বোল্ড হন পুরান। আউট হওয়া থেকে বাঁচার পর পরের দুই বলে চার আর শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে বসেন পুরান। সব মিলিয়ে এই ওভার থেকে আসে ৩৬ রান। তবে পুরানের ব্যাট থেকে এসেছে ৩০ রান।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে আফগানরা অলআউট হয় ১১৪ রান তুলে। ফলে গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতেই জয় তুলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইটে যায় ওয়েস্ট ইন্ডিজ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৪,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit