রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

ইউরো খেলতে নামছে পর্তুগাল, রেকর্ড হবে রোনালদোর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : এর আগে কোনো ফুটবলার ছয়টি ইউরোয় খেলেননি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে সেই রেকর্ড গড়তে যাচ্ছেন সিআরসেভেন। টুর্নামেন্টের সর্বোচ্চ ম্যাচ কিংবা সর্বোচ্চ গোলের রেকর্ডও তার। দলটার নেতৃত্বভারও তার কাঁধে। শুধু বড় নাম বলে নয়, রোনালদোর সাম্প্রতিক পারফরম্যান্সও তাকে খেলানোর পক্ষেই কথা বলে।

ইউরোর বাছাইপর্বে দলের সর্বোচ্চ আর সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা পর্তুগাল অধিনায়ক। দলও উড়ছে তার। ব্রুনো ফার্নান্দেজ-বার্নার্দো সিলভা-জোতাদের নিয়ে এবারের বাছাইপর্বে সবচেয়ে বেশি গোল দিয়েছে সেলেকাওরা। কৃতিত্ব আছে কোচ রবার্তো মার্টিনেজের।

ফার্নান্দো সান্তোস অধ্যায় পেছনে ফেলে এবারের আসরে ফেবারিট ১৬’র চ্যাম্পিয়নরা। কোচ বদলালেও খেলার ধরন কিংবা শেষ বিশ্বকাপের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আনেনি। ৪০ পার করা পেপেসহ কাতারে যাওয়া ২৬ জনের ২১ জনই আছেন এবারের দলটায়। তারুণ্য-অভিজ্ঞতার মিশেল আর দল হিসেবে সাম্প্রতিক পারফরম্যান্স, সব মিলিয়ে এবারের ইউরোর হট ফেবারিট পর্তুগাল। সেলেকাওদের লক্ষ্য ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধার।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit