রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান তটিনীর সাদামাটা দুই সাজে নজর কাড়ল ভক্তদের হিন্দ রাজাব হত্যাকাণ্ড: ইসরাইলের দায়মুক্তি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরাইলি কারাগারে বন্দি ‘ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা’র মুক্তি চান ২০ মার্ভেল তারকা

এক ওভারে ৩৬ রান, ওয়েস্ট ইন্ডিজের যত রেকর্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড গড়া ম্যাচে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরে যায় আফগানিস্তান। ২১৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৬.২ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয় রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান।

এই ম্যাচে হারলেও তেমন সমস্যা হয়নি আফগানদের। তার আগে টানা তিন ম্যাচে জিতে সুপার এইটে খেলা নিশ্চিত করে ‘সি’ গ্রুপের দল দুটি। তবে এই ম্যাচে এক ওভারে ৩৬ রান সংগ্রহের পাশাপাশি বেশ কিছু নজির গরে উইন্ডিজ। নিচে এক নজরে দেখে নেয়া যাক-

২১৮
টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে ৪র্থ দলীয় সর্বোচ্চ রান এটি। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২১৮ রান করেছিল ভারত। আর বিশ্বকাপে সর্বোচ্চ ২৬০ রানও এসেছিল সেবারই। কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা দাঁড় করায় বিশাল এই সংগ্রহ।

৫০২

নিকোলাস পুরানের টি-টোয়েন্টি ক্রিকেটে ছয়ের সংখ্যা। ৬ষ্ঠ ব্যাটার হিসেবে এই ফরম্যাটে ৫০০ ছক্কার কীর্তি গড়লেন পুরান। সবার ওপরে ক্রিস গেইল মেরেছেন ১ হাজার ৫৬ টি ছক্কা। ৫০০ ছক্কার তালিকায় আরও আছেন কাইরন পোলার্ড এবং আন্দ্রে রাসেল।

আফগানিস্তানের বিপক্ষে পুরানের ছক্কা সংখ্যা। বিশ্বকাপে এক ইনিংসে ছক্কার হিসেবে এটি ৩য় সর্বোচ্চ। ১০টি ছক্কা আছে ক্রিস গেইল ও অ্যারন জোনসের। ১১টি ছক্কার মারার কীর্তি আছে গেইলের।

৯২

বিশ্বকাপের মঞ্চে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি চতুর্থ সর্বোচ্চ।

৩৬

আজমতউল্লাহ ওমরজাইয়ের ওভারে ৩৬ রান নেন পুরান। এটি বিশ্বকাপে দ্বিতীয়বার এক ওভারে ৩৬ রান সংগ্রহের ঘটনা। আর সবমিলিয়ে ৫ম।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৪,/ দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit