সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিশ্বকাপ থেকে শ্রীলংকার বিদায়ে ‘অজুহাত’ দিতে চান না অধিনায়ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপের ১৯৯৬ সালের আসরে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা ক্রিকেট দল। ২০০৭ সালে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৪ সালে বাংলাদেশ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা।

বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকা এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায়। তৃতীয় ম্যাচ ছিল নেপালের বিপক্ষে। বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়।  নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সান্ত্বনার জয় পায় লংকানরা। 

বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে শ্রীলংকার বিদায়ে কোনো অজুহাত দিতে চান না অধিনায়ক ওয়ানেন্দু হাসারাঙ্গা। তিনি বলেন, ম্যাচ হারলে পিচ এবং অন্যান্য কিছুকে দোষ দিতে পারেন। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে এটা অজুহাত দেওয়া ভালো কিছু নয়। অন্য দলকেও তো একই পিচে খেলতে হয়েছে। খেলার ধরনে পরিবর্তন করা আমাদের কাজ। আমরা দেশের প্রতিনিধিত্ব করছি এবং সেই দায়িত্ব আমাদের নিতে হবে।

তারকা এই অলরাউন্ডার আরও বলেন, আমরা প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে পারিনি এবং মানিয়ে নিতে পারিনি। এটাই আমাদের মূল ভুল ছিল। ১০ দিন আগে আমাদের এখানে নিয়ে আসা এবং আমাদের জন্য একটি অনুশীলন ক্যাম্পের আয়োজন করার কারণে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতেই হবে। এটা বড় একটি ব্যাপার ছিল। এখানকার কন্ডিশন, আবহাওয়া ওটাইম জোনে অভ্যস্ত হওয়া জরুরি ছিল।

লংকান অধিনায়ক বলেন, কিন্তু আমরা যখন যুক্তরাষ্ট্রের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গেলাম, তখন পিচগুলো আর আগের মতো ছিল না। যদিও কিছু দেশে পিচগুলি স্থানভেদে একই থাকে, যুক্তরাষ্ট্রে তেমনটা হয় না। আমরা যতটা সম্ভব মানিয়ে নিয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রথম ম্যাচ নিউইয়র্কে পড়েছে এবং ম্যাচটি আমাদের জন্য ভালো ছিল না। দ্বিতীয় ম্যাচে আমরা ডালাসে গিয়েছিলাম এবং সেখানকার পিচের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারিনি। দল ও অধিনায়ক হিসেবে এর দায় আমাদের নিতেই হবে।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৪,/ দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit