রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

সালমানের বাড়িতে গুলি, ইউটিউবার গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৪৭ Time View

বিনোদন ডেস্ক : সালমান খানের শনির দশা যেন কাটছেই না। নানা রকম গোলমালে নাম জড়াচ্ছে বলিউড ভাইজানের। আসছে হরেক বিপদও। এবার সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় নতুন করে এক ইউটিউবারকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। রাজস্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

চলতি বছরের ১৪ এপ্রিল ভোরে সালমান খানের বান্দ্রার বাড়ির বাইরে পাঁচটি গুলি ছোড়া হয়। এরপরই অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।

সালমানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় সদ্য গ্রেফতার হয়েছেন বনওয়ারিলাল লতুরলাল গুজর। তিনি রাজস্থানের বুন্দির বাসিন্দা।

মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গুজর তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলেন। ওই ভিডিওতে তিনি বলেছিলেন, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রারসহ গ্যাংয়ের অন্য সদস্যরা তার সঙ্গে আছে।

ভিডিওতে গুজর আরও বলেন, তারা সালমান খানকে হত্যা করতে চাচ্ছিলে। কারণ, তিনি এখনো ক্ষমা চাননি। 

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit