শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

তুফান নিয়ে সতর্কবার্তা দিলেন শাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২২৮ Time View

বিনোদন ডেস্ক : ঈদুল আজহাকে ঘিরে ঢালিউডে এবার মুক্তি পাচ্ছে পাঁচটি চলচ্চিত্র। এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে রায়হান রাফীর নির্মিত শাকিব খানের তুফান। ঈদের দিন সোমবার দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।

গত বছর কোরবানির ঈদে মুক্তি পায় একই নির্মাতার সিনেমা ‘সুড়ঙ্গ’। তবে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরপরই পাইরেসির কবলে পরে। একদল কুচক্রী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুড়ঙ্গ সিনেমার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান।

তাই এ বছরের কোরবানির ঈদে মুক্তি পাওয়া তুফান চলচ্চিত্রের পাইরেসি ঠেকাতে সতর্কবার্তা দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। রোববার রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এই নায়ক। সেখানে বাংলা চলচ্চিত্রের ক্ষতি নিরসনে হলে এসে সিনেমা দেখার আহ্বান জানান তিনি।

সেই ভিডিওতে তুফান চলচ্চিত্রের শাকিব খানের অ্যাকশন কিছু দৃশ্য দেখা যায়। এর মাঝেই আলাদা ক্যামেরায় ধরা দেন শাকিব। শুরু করেন পাইরেসি নিয়ে তার সতর্কতামূলক বক্তব্য। এ সময় শাকিবকে বলতে শোনা যায়, ‘আশা করছি এবার সবাই বন্ধু বান্ধব, স্বজন সবাই দলে দলে দেখতে আসবেন তুফান এবং খুব উপভোগ করবেন। কিন্তু, আমি একটু চিন্তিত; যদি তুফান পাইরেসি হয়ে যায়? পাইরেসির কারণেই প্রযোজক, পরিচালক , শিল্পী কলাকুশলী- সর্বোপরি পুরো বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে। ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই রুখে দিন পাইরেসি।’

এ সময় শাকিব আরও বলেন, পাশের সিটে কেউ যদি মোবাইলে ভিডিও ধারণ করার চেষ্টা করেন, তাকে নিষেধ করুন। প্রয়োজনে হল কর্তৃপক্ষকে জানান বা পুলিশের সহায়তা নিন, রুখে দিন পাইরেসি। দেখিয়ে দিন, তুফানি জোশ।

সবশেষে তিনি বলেন, সে নো টু পাইরেসি, দেখা হবে সিনেমা হলে।

প্রসঙ্গত, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী এ সিনেমায় অভিনয় করছেন। এছাড়াও রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। 

তুফান ছাড়াও ঈদে মুক্তির তালিকায় থাকছে ‘ময়ূরাক্ষী’, ‘আগন্তুক’, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ‘রিভেঞ্জ’। 

 

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit