শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

প্যারিস অলিম্পিকসে এমবাপেকে পাওয়া যাবে না

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৪১ Time View

স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিকসে খেলতে মুখিয়ে থাকার কথা বললেও নিজের ইচ্ছা বিসর্জন দিতে হচ্ছে কিলিয়ান এমবাপেকে। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে ফরাসি এই তারকা খেলুক, সেটি চায় না তার নতুন ক্লাব রিয়াল মাদ্রিদ। তাই আসছে আসরে অংশ না নেওয়ার কথা নিজেই নিশ্চিত করেছেন এমবাপে।

অলিম্পিকস ফুটবল ফিফা পঞ্জিকার অংশ নয়। তাই ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের ছেড়ে দিতেও বাধ্য নয়। রিয়ালের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার আগে থেকেই এমবাপের অলিম্পিকসে খেলা নিয়ে শঙ্কা জাগে। এবার সেটাই সত্যি হওয়ার কথা জানালেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

ঘরের মাঠে অনুষ্ঠেয় অলিম্পিকসে খেলতে মুখিয়ে থাকার কথা গত মার্চে বলেছিলেন এমবাপে। তবুও আসরের জন্য চলতি মাসের শুরুতে দেওয়া ২৫ সদস্যের প্রাথমিক দলে তাকে রাখেননি কোচ থিয়েরি অঁরি। তবে ২৫ বছর বয়সী এই ফুটবলারের জন্য দরজা খোলা রাখার কথা বলেছিলেন কোচ।

কিন্তু অলিম্পিকসে খেলার দরজা এবার নিজেই বন্ধ করে দিলেন এমবাপে। ইউরো খেলতে এখন জার্মানিতে আছেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগের সোমবার (১৭ জুন) সংবাদিকদের সে কথা নিশ্চিত করেন পিএসজির সাবেক তারকা।

এমবাপে বলেন, “আমার ক্লাবের অবস্থান একদম পরিষ্কার। তাই ওই মুহূর্ত থেকে আমি জানতাম যে, গেমসে (অলিম্পিকস) অংশ নেব না। এভাবেই আসলে হয় এসব, আমিও সেটা বুঝি। সেপ্টেম্বরে নতুন দলে যোগ দিচ্ছি, রোমাঞ্চকর পথচলা শুরু করার এটা সেরা উপায় নয়। ফরাসি দলকে শুভকামনা জানাব। আমি প্রতিটি খেলা দেখব। আশা করি তারা স্বর্ণপদক জিতবে।”

পাঁচ বছরের চুক্তিতে গত ৩ জুন স্বপ্নের ক্লাব রিয়ালে যোগ দেন এমবাপে। চলতি ইউরো শেষ হওয়ার ১০ দিন পর আগামী ২৪ জুলাই শুরু হবে অলিম্পিকসে ছেলেদের ফুটবল ইভেন্টের খেলা।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit