শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

ডাচদের গুঁড়িয়ে শ্রীলঙ্কার সান্ত্বনার জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৮৮ Time View

স্পোর্ট ডেস্ক : সান্ত্বনার জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। নেপালের বিপক্ষে বাংলাদেশ যেহেতু হারেনি, তাই এ ম্যাচ জিতলেও ডাচদের খুব একটা লাভ হতো না। সুপার এইটের দরজার তখনই বন্ধ হয়ে যায় তাদের জন্য।

সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। লঙ্কানদের কোনো ব্যাটারই ফিফটি ছুঁতে পারেনি। তবুও ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান করে তারা। সর্বোচ্চ ৪৬ রান করেন আসালাঙ্কা ও কুশল মেন্ডিস। তবে মেন্ডিসকে ছাপিয়ে ম্যাচসেরা হন আসালঙ্কা।  শেষ দিকে অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৫ বলে ৩০* ও অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ৬ বলে ২০ রানের ক্যামিও উপহার দেন।

তাড়া করতে নেমে ১১৮ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। যদিও ওপেনার মাইকেল লেভিট দারুণ কিছুর আভাস দিয়েছিলেন। কিন্তু ২৩ বলে ৩১ করে থামেন তিনি। অধিনায়ক স্কট এডওয়ার্ডসও ৩১ রান করেন। লঙ্কানদের হয়ে নুয়ান থুশারা তিনটি, হাসারাঙ্গা ও পাথিরানা শিকার করেন দুই উইকেট।

ডি গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের কাছে হারের পর শ্রীলঙ্কার সুপার এইটে খেলার স্বপ্ন অনেকটাই উবে যায় সেখানে। এরপর নেপালের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাদের ম্যাচ। চার ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে আসর শেষ করল তারা। অন্যদিকে নেপালের বিপক্ষে জয়ের সম্বল নিয়ে আসর শেষ হয়েছে নেদারল্যান্ডসেরও।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit