শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

এবারও কোরবানি দিলেন বিদ্যা সিনহা মিম, জানালেন ঈদের শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৪৮ Time View

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ব্যক্তিগত জীবনে সনাতন ধর্মের অনুসারী। তবে প্রতিবছরই তিনি ঈদ উদযাপন করে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন। এমনকি কাজের মানুষদের জন্য দেন কোরবানিও। এবারও তার ব্যতিক্রম হয়নি।ঈদের দিন সকালেই ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেকে সাজিয়ে গুছিয়ে ভক্তদের ঈদ মোবারক জানিয়েছেন এই নায়িকা। সোমবার সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন বিদ্যা সিনহা মিম। এ সময় স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঈদের সকালে জানিয়ে দেন তিনিও ঈদ উদযাপন করছেন। ছবিতে দেখা যায়, জুটির পরনে একই রঙের পোশাক।

সোনালি কারুকাজে হালকা বেগুনি রঙের শাড়ি পরেছেন মিম। সঙ্গে একই রঙের পাঞ্জাবিতে স্বামী সনি পোদ্দার। পাশাপাশি দাঁড়িয়ে দুজনের মিষ্টি আলিঙ্গনের সঙ্গে ক্যামেরায় পোজ দিলেন এই জুটি। ঈদ শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে মিম লিখেছেন ‘ঈদ মুবারক’। এতে রীতিমতো মুগ্ধতা ও ভালোবাসা প্রকাশ করেন মিমের ভক্ত-অনুরাগীরা। মন্তব্য ঘরে তারা অভিনেত্রীকে জানান ঈদের শুভেচ্ছা। এদিকে ঈদের আগের দিন রাতে এক ফেসবুক পোস্টে হাতে মেহেদি এঁকে ছবি প্রকাশ করেন মিম। এছাড়াও মিম এবার একটি ছাগল কোরবানি দিচ্ছেন বলেও জানান। তার কথায়, ‘ঈদ মানে আনন্দ।

আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মত এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনও হয়নি, এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit