স্পোর্টস ডেস্ক : মালয়েশিয়া ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে হাইজাম্পে রৌপ্য এনে দিয়েছিলেন রিতু আক্তার। এবার ৩ হাজার মিটার স্টিপুল চেজে স্বর্ণপদক জয় করলেন আল আমিন। ৯ মিনিট ৩২:৩৯ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশকে আসরের প্রথম স্বর্ণ এনে দেন এই অ্যাথলেট।
৩ হাজার মিটার স্টিপুল চেজে স্বর্ণপদকের সঙ্গে আরও দু’টি পদক এসেছে আজ। হ্যামার থ্রোতে গৌরাঙ্গ রায় ও পোলভল্টে সৌরভ মিয়া জিতেছেন রৌপ্য। গৌরাঙ্গ রায় ৫০.২৮ মিটার দূরত্ব অতিক্রম করেছেন হ্যামার থ্রো ইভেন্টে। আর পোলভল্ট ইভেন্টে সৌরভ মিয়া রৌপ্য জিততে লাফিয়েছেন ৪.৪০ মিটার। মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টে এশিয়ার ১০টি দেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত জয় করেছে ৪টি পদক।
কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৪,/রাত ৯:০০