শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিল যারা জেলে দৃষ্টি হারানো ইমরানকে নিয়ে ওয়াসিমের আবেগঘন বার্তা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন নির্বাচনী এলাকা কে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে অঙ্গীকার বিজয়ী  স্বতন্ত্র প্রার্থীর এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান বিশ্বকাপের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে মাধবদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে যৌথ বাহিনীর হাতে ১১ জন গ্রেপ্তার ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট  ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা 

বাইডেন বুড়ো ও দুর্বল : ডোনাল্ড ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকমাস পরেই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের বয়স আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হোয়াইট হাউসে ফিরতে ব্যাকুল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনকে সম্প্রতি বুড়ো ও দূর্বল বলে আক্রমণ করেছেন।

ট্রাম্পের নিজের স্বাস্থ্য নিয়ে অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও ৮১ বছর বয়সি বাইডেনের বেশি বয়সকে নির্বাচনী প্রচারের তুরুপের তাস হিসেবে ব্যবহার করছেন তিনি। অথচ বাইডেনের চেয়ে মাত্র তিন বছরের ছোট ট্রাম্প। ট্রাম্প শুক্রবার (১৪ জুন) তার ৭৮তম জন্মদিন উদযাপন করেছেন। ফ্লোরিডায় ট্রাম্প তার জন্মদিনের জমকালো আয়োজনে অতিথিদের মার্কিন পতাকার আদলে পোশাক পরে আসতে বলেন।

তার পাঠানো আমন্ত্রণপত্রে লেখা হয়, ‘আমেরিকার এ যাবৎকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্টের জন্মদিন উদযাপনে আমাদের সঙ্গে যোগ দিন।’বর্তমানে বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই ট্রাম্পের প্রচার শিবির থেকে প্রায় প্রতিদিনই বাইডেনের বিভিন্ন অনুষ্ঠানে হোঁচট খাওয়া বা কথা বলার সময় ভুলে যাওয়ার মতো নানা বিষয় নিয়ে ভিডিও প্রকাশ করছে। তাদের দাবি, বাইডেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কার্যকর নন, এসব ভিডিও তারই প্রমাণ।

কিন্তু, ট্রাম্প শিবিরের এসব ভিডিওর বেশির ভাগ সম্পাদনা করা ও বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের বয়স নিয়েও ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাইডেন শিবির থেকেও তার বয়স নিয়ে কথা উঠছে।

এদিকে জো বাইডেনের চলাফেরার ক্ষেত্রে কিছু সমস্যা প্রসঙ্গে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের সরকার বিষয়ক প্রভাষক ম্যাথুু ফস্টার বলেন, ‘শারীরিক সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু পার্থক্য চোখে পড়ে। কারণ, বাইডেনের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। কিন্তু, ট্রাম্পের ক্ষেত্রে কাজের সময়ের ধরাবাঁধা নিয়ম নেই। তিনি জনসমক্ষে বেশি থাকেন। তিনি যখন সমর্থকদের সামনে ভাষণ দেন দীর্ঘক্ষণ, অসংলগ্ন অনেক আবেগপ্রবন কথাবার্তা বলেন।’

তিনি আরও বলেন, এ ছাড়া ট্রাম্প মিডিয়ায় নিজের একটি তরুণ ইমেজ তৈরিতে যথেষ্ট তৎপর। তিনি নিজেকে তরুণ দেখাতে অতিমাত্রায় কসমেটিকস এবং হেয়ার স্প্রে ব্যবহার করছেন। এর ফলে অনেকে মনে করছেন দূর থেকে বাইডেনের চাইতে তাকে অধিকতর তরুণ দেখায়। এদিকে ট্রাম্পকে ৭৮তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন। এক্স-এ পোস্ট করা এক বার্তায় বাইডেন বলেছেন, ‘শুভ ৭৮তম জন্মদিন, ডোনাল্ড। এক বুড়োর কাছ থেকে আরেক বুড়ো জন্মদিনের এ শুভেচ্ছা নিন। বয়স শুধুমাত্র একটি সংখ্যা।’

 

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit