শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিল যারা জেলে দৃষ্টি হারানো ইমরানকে নিয়ে ওয়াসিমের আবেগঘন বার্তা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন নির্বাচনী এলাকা কে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে অঙ্গীকার বিজয়ী  স্বতন্ত্র প্রার্থীর এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান বিশ্বকাপের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে মাধবদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে যৌথ বাহিনীর হাতে ১১ জন গ্রেপ্তার ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট  ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা 

টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত টয়লেটেও যেতে পারেন না আমাজনের কর্মীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন মতে, ভারতের হরিয়ানার মানেসারে আমাজন ইন্ডিয়ার একটি গুদামে কাজ করেন এমন একজন কর্মী জানিয়েছেন, কর্মীদের কেউ টয়লেটে গেলে ওই কর্মী ‘সময় নষ্ট’ করছেন কি না তা দেখতে সিনিয়র কর্মকর্তা টয়লেট চেক করেন করেন।

২৪ বছর বয়সী ওই কর্মী নাম না প্রকাশ করে জানিয়েছেন, সপ্তাহে পাঁচ দিন, দৈনিক ১০ ঘণ্টা কাজ করে ১০ হাজার ৮৮ রুপি বেতন পান তিনি। তিনি আরও বলেন, দুপুরের খাবার ও চা পানের জন্য ৩০ মিনিট করে বিরতি আছে। আমরা যদি কোনো বিরতি ছাড়া টানা কাজ করি তাহলেও দিনে চারটার বেশি ট্রাক ‘আনলোড’ করতে পারি না।

ওই কর্মী জানান, গত মাসে (১৬ মে) চা পানের ৩০ মিনিটের বিরতির পর তাদের শপথ করানো হয়, কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা টয়লেটে যাবেন না। তাদের কাজ ছিলো- ছয়টা ট্রাক থেকে মালামাল নামানো। গত মাসে ওই গুদামের ‘ইনবাউন্ড টিম’কে অন্তত আটবার এমন শপথ করানো হয়েছে। যেদিন খুবই ব্যস্ততা থাকে, তখন এ ধরনের আচরণ করা হয়। আর ‘আউটবাউন্ড টিম’কে একবার শপথ করানো হয়। তবে তাদেরকে প্রতিদিনই ওই শপথের কথা স্মরণ করিয়ে দেয়া হতো।

‘আউটবাউন্ড টিমে’র কাজ হলো গুদাম থেকে স্থানান্তর করার জন্য পণ্যগুলো দেখভাল করা। আর ‘ইনবাউন্ড টিমে’র কাজ গুদামে আসা পণ্যগুলোর দেখভাল করা। আমাজন ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করার পর সংস্থাটির এক কর্মকর্তা বলেন, তাদের নীতিমালায় এমন কিছু করার সুযোগ নেই। যদি কোনো ম্যানেজার এমন কিছু করে থাকেন তাহলে তাকে এটি সংশোধন করে নিতে বলা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৪,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit