শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা ইমরান খানের সুচিকিৎসার দাবি, পিটিআই সমর্থকদের পার্লামেন্টের সামনে অবস্থান আফ্রিকার বেশিরভাগ দেশের জন্য শুল্ক বাতিল করছে চীন বাগেরহাটে নির্বাচন পরবর্তী পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে প্রাণ গেল ১ জনের, আহত অন্তত ৯০ লিগ শুরু কবে, উত্তর পাচ্ছে না ক্লাবগুলো! রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিল যারা জেলে দৃষ্টি হারানো ইমরানকে নিয়ে ওয়াসিমের আবেগঘন বার্তা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন নির্বাচনী এলাকা কে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে অঙ্গীকার বিজয়ী  স্বতন্ত্র প্রার্থীর

উগান্ডাকে গুঁড়িয়ে একাধিক রেকর্ড গড়লো নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের। শেষ দুই ম্যাচ তাই কেন উইলিয়ামসনদের জন্য নিয়ম রক্ষার। যেখানে তাদের দুই প্রতিপক্ষ উগান্ডা এবং পাপুয়া নিউগিনি। 

প্রথম দুই ম্যাচে বাজেভাবে পরাজয়ের কারণে তৃতীয় ম্যাচে এসে উগান্ডাকে গুঁড়িয়ে একাধিক রেকর্ড গড়লো নিউজিল্যান্ড।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামা উগান্ডাকে ৪০ রানে অলআউট করে নিউজিল্যান্ড। 

বিশ্বকাপের ইতিহাসে এর চেয়ে কম রানে অলআউটের রেকর্ড আছে আর দু’টি। চলতি আসরে নেদারল্যান্ডসকে ৩৯ রানে থামিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। একই রানে ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে অলআউট করেছে শ্রীলঙ্কা। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে সর্বনিম্ন রান এটিই। আগের রেকর্ডটি বাংলাদেশের বিপক্ষে। ২০১৬ সালে তাদের ৭০ রানে অলআউট করেছিল কিউইরা।

উগান্ডাকে অল্প রানে আটকানোয় দারুণ বোলিং করেন টিম সাউদি। ৪ ওভারে স্রেফ ৪ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দেওয়া বোলার এখন তিনি। শুধু তাই নয়, কিউইদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ ওভারে সবচেয়ে কম রান দেওয়া বোলারও সাউদি। আগের রেকর্ডটি অবশ্য বাংলাদেশর বিপক্ষে; ২০১০ সালে ৪ ওভারে ৬ রান দিয়েছিলেন ড্যানিয়েল ভেট্টরি।  

ম্যাচটিতে শুধু সাউদি নয়, দারুণ বোলিং করেন ট্রেন্ট বোল্ট ও লুকি ফার্গুসন। বোল্ট নেন ৭ রানে ২ উইকেট। আর ফার্গুসন ৯ রানে শিকার করেন ১টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো দলের হয়ে তিন বোলারের দশের কম রান দেওয়ার রেকর্ড এটিই।

উগান্ডাকে গুঁড়িয়ে ৮৮ বল হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। বিশ্বকাপে এটি তৃতীয় সর্বোচ্চ বল হাতে রেখে জয়। চলতি আসরে ১০১ বল হাতে রেখে ওমানকে হারিয়েছিল ইংল্যান্ড। ২০১৪ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯০ বল বাকি রেখে জিতেছিল শ্রীলঙ্কা। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল বাকি রেখে কিউইদের জয় এটি। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ৭৪ বল বাকি রেখে জয়লাভ করে তারা।  

আগে ব্যাট করতে নামা উগান্ডা পাওয়ার প্লেতে অর্থাৎ প্রথম ৬ ওভারে ৯ রানে হারায় তিন উইকেট। বিশ্বকাপে প্রথম ৬ ওভারে এটিই কোনো দলের হয়ে সর্বনিম্ন সংগ্রহ। আগের রেকর্ডটি করেছিল পাকিস্তান। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়ার প্লেতে তারা ৪ উইকেট হারিয়ে করে ১৩ রান। ম্যাচ জয়ের পুরস্কার উঠে টিম সাউদির হাতে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে দিয়ে শেষ হচ্ছে কিউইদের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা।

কিউএনবি/অনিমা/১৫ জুন ২০২৪,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit