শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

বাইডেনকে দেখেই জড়িয়ে ধরলেন মোদি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে আয়োজিত এবারের জি-৭ সম্মেলনে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেখেই জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করেন মোদি। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাতে হাত রেখে কথা বলতে দেখা যায় তাকে।

আন্তর্জাতিক এই সম্মেলনে উপস্থিত থাকেন বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতারা। সম্মেলনের ফাঁকে বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিয়েছেন তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া মোদি।

তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসার পর এটাই মোদির প্রথম বিদেশ সফর। ইতালির প্রধানমন্ত্রীর জর্জিয়া মেলোনির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে ৫০তম জি-৭ সামিটে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী।

এই সম্মেলনের মাঝেই শুক্রবার বাইডেনের সঙ্গে দেখা করেন মোদি। দীর্ঘদিন পর বাইডেনকে দেখে জড়িয়ে ধরেন তিনি। এরপর বৈঠকে বসেন দু’জনে। যা নিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ সবসময়ই খুব আনন্দের। আগামী দিনে দু’দেশের সম্পর্ক আরও মজবুত করতে ও বিশ্বের উন্নতি সাধনে আমরা একযোগে কাজ করব।

অন্যদিকে, মোদিকে কথা বলতে দেখা যায় ট্রুডোর সঙ্গেও। হাতে হাত রেখে সৌজন্য বিনিময় করেন তারা। এবারের লোকসভা নির্বাচনে জয়লাভ করার জন্য মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী।

কিন্তু শুভেচ্ছাবার্তায় ভারতকে ‘খোঁচা’ দিয়েছিলেন তিনি। তুলেছিলেন মানবাধিকার প্রসঙ্গ। যার উত্তরে ধন্যবাদ জানিয়েও পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন মোদিও। মনে করিয়ে দিয়েছিলেন, একযোগে কাজ করতে গেলে পারস্পরিক সম্মান বজায় রাখা সবার আগে জরুরি।

তবে আগামী দিনে দু’দেশের সম্পর্কের উন্নতি ঘটিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছিলেন দু’জনেই। খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার পর থেকেই ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে চির ধরে। তাই ইতালিতে মোদি-ট্রুডোর সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

স্থানীয় সময় ১৫ জুন সম্মেলন শেষ হওয়ার কথা। সূত্র: দ্য ইকোনমিক টাইমস

কিউএনবি/অনিমা/১৫ জুন ২০২৪,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit