বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে গুলিবর্ষণে, নিহত ১১ জন যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গ্রিন টি নয়, ঘরে তৈরি এই ৫ পানীয়তেই মিলবে অ্যান্টি-অক্সিড্যান্ট শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প ফ্রিল্যান্সারদের টার্গেট করে যেভাবে প্রতারণা করে চক্রটি ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ প্রাণ, মৃত্যু ২০০ ছাড়াল

অনলাইনে কেনাকাটায় যে বিষয়ে সতর্ক থাকতে হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৭৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বর্তমান সময়ে কেনাকাটার জন্যও অনলাইন এখন একটি জনপ্রিয় প্লাটফর্ম। করোনা মহামারির পর বিশ্বব্যাপী সাধারণ মানুষকে দূরত্ব মেনে চলার কারণে ই-কমার্স তথা অনলাইন-ভিত্তিক কেনাকাটা বেড়ে গেছে বহুগুণ। শপিং মলে বা দোকানে না গিয়ে বাড়িতে বসেই অনলাইনে পণ্য পছন্দ করা যায় এবং অর্ডার করা যায়, এমনকি পণ্যটি বাসায়ও পৌঁছে দেওয়ার সুবিধাও পাওয়া যায়।

তবে এতো সহজ সুযোগের অপব্যবহারটাও কিন্তু সহজ। শখের বা পছন্দের জিনিসটি কিনতে গিয়ে ধরা খেয়ে যাবার সম্ভাবনাও অনেক বেশি।  অনলাইনে ছাড়ে কোনো পণ্য কেনার ক্ষেত্রে প্রথমেই যেটি দরকার তা হচ্ছে সচেতনতা। কারণ আপনার অসতর্কতার ফলে আপনি হতে পারেন আর্থিক ক্ষতির পাশাপাশি নানা ধরনের অনলাইন হ্যারাসমেন্টের মুখোমুখি। অনলাইনে কেনাকাটা করার পূর্বে থাকতে হবে সচেতন। সাবধানতা মানলে ও সচেতন থাকলে রক্ষা পেতে পারেন এই ই-কমার্সের ধোঁকাবাজির হাত থেকে।

ই-কমার্সের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় এবং মানুষ অনলাইন নির্ভর হয়ে পড়ায় এ সময়ে অনলাইনভিত্তিক কেনাকাটার বিভিন্ন সাইটে গিয়ে নানামুখী ফাঁদের খপ্পরে পড়ছেন ক্রেতারা। 

অযৌক্তিক দাম, গোপন মূল্য, বাড়তি চার্জ, ভুয়া রিভিউ, মিথ্যা তথ্য ও তথ্য-প্রযুক্তির প্যাঁচে পড়ার কথা জানায় অনেক ক্রেতা। মাঝে মাঝেই অনলাইনে বেচা কেনা নিয়ে প্রতারণার খবর পাওয়া যায়। তাই অনলাইনে কেনাকাটার আগে সতর্ক থাকলে এ ধরনের ধোঁকাবাজির হাত থেকে রক্ষা পেতে পারেন।  সুযোগ সন্ধানি সাইটগুলো এমন সব পণ্যকে লক্ষ্যবস্তু বানায়, যেগুলো সচরাচর ক্রেতারা অনলাইনে খোঁজ করে। অনেকেই সার্চ দিয়ে এসব সাইটের চটকদার তথ্য দেখে ভেতরে ঢুকেন। সেখানে পণ্যের প্রশংসা সুলভ রিভিউ-মন্তব্য দেখে পণ্য কেনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠে। অর্ডার করার সময় বিভিন্ন চার্জের নামে নির্ধারিত দামের সঙ্গে বাড়তি মূল্য যোগ হয়।

ডেটা সায়েন্সের পরিচালক কেটি ব্র্যান্ড জানান, অনলাইন কার্যক্রমে অ্যালগরিদম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দায়িত্বজ্ঞানহীন ওয়েবসাইটগুলো অ্যালগরিদমের অপব্যবহার করছে। অভিযুক্ত সাইটগুলো বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে ক্রেতাদের ব্রাউজারের ব্রাউজিং ইতিহাসের এক্সেস নিয়ে সেসব ক্রেতার জন্য স্বয়ংক্রিয়ভাবে সে অনুযায়ী তথ্য প্রদর্শন করছে। 

উল্লেখ্য, ব্রাউজিং ইতিহাসের মাধ্যমে অনেক ক্ষেত্রেই পছন্দের বিষয়টি জানা সম্ভব।

কিউএনবি/অনিমা/১৫ জুন ২০২৪,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit