শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন বেবী নাজনীন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক রদবদল এনেছে দলটি। আজ শনিবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে কেন্দ্রীয় যুবদল, ঢাকা মহানগর এবং আরও কিছু বিলুপ্ত ঘোষণা করে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীনকে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। তার সঙ্গে আরও নয়জনকে উপদেষ্টা করা হয়েছে।

তারা হলেন- জহির উদ্দিন স্বপন, ব্যারিস্টার এ এইচ এম মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট মজিবুর রহমান সরোয়ার, এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, লায়ন আসলাম চৌধুরী এফসিএ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ডা. সাখাওয়াত হাসান জীবন, এবং ইঞ্জিনিয়ার খালেদ হোসেন চৌধুরী পাহিন।

এ ছাড়া বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। সবমিলিয়ে ৩৯টি পদে রদবদল এনেছে বিএনপি।

কিউএনবি/অনিমা/১৫ জুন ২০২৪,/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit