শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে: অর্থমন্ত্রী স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেককে সিআইডির সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট দেয়া হয়েছে : জ্বালানিমন্ত্রী কিছু ব্যাংক থেকে এক-তৃতীয়াংশ ডিপোজিট চুরি হয়ে গেছে : গভর্নর জেনেভা নাকি ভিয়েনা, কোথায় হচ্ছে ইরান-মার্কিন চুক্তি স্বজন হারানোর ক্ষত বইছেন এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার ক্ষতিগ্রস্তরা

মানাপ নওগাঁ জেলা শাখা উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে  শুভেচ্ছা উপহার বিতরণ 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৮৮ Time View

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার  উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বারোও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শতাধিক  শিল্প পরিবারের মাঝে  শুভেচ্ছা উপহার  বিতরণ করা হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় শহরের পৌর চাউল বাজার মাদ্রাসা  মার্কটে মানাপ জেলা কার্যলয়ে এ সব শুভেচ্ছা উপহার  বিতরণ করা হয়।

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক- উত্তম সরকারের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক- আব্দুল হাই সিদ্দিকী সিটুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- মানাপ নওগাঁ’র সম্মানিত উপদেষ্টা, মানবতাবাদী চন্দন কুমার দেব ও ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু। উক্ত অনুষ্ঠানে  অন্যান্যদের মধ্যে  মানাপ জেলা শাখার- সহ-সভাপতি- রাবেয়া খাতুন বেলি, সহ-সাধারণ সম্পাদক- নুরে আলম, সহ-সাধারণ সম্পাদক- মেহেদী হাসান অন্তর, সদস্য- ফরিদ আলম, অভিজিৎ দাস, রায়হান উদ্দিন, মারুফ হোসেন, রাজকুমার, জয় সাহা, বিজয় সাহা, পারভেজ, রুহুল আমিন, নীরব, সিফাত সহ শৈলগাছী ইউনিয়ন, শিকারপুর ইউনিয়ন, হাপানিয়া ইউনিয়ন ও পৌরসভার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অত্র সংগঠনের সভাপতি বলেন, মানাপ নওগাঁ জেলা শাখা- মানবতার সেবায় মানুষের পাশে ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করছে এবং আগামীতেও মানবতার সেবায়, মানুষের পাশে থাকার প্রত্যাশা জ্ঞাপন করেন। সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এবং সহযোগিতার জন্য আহ্বান জানান। শুভেচ্ছা উপহার বিতরণের আগে মানাপ নওগাঁ জেলা শাখার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

কিউএনবি/অনিমা/১৫ জুন ২০২৪,/দুপুর ১২:৪৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit