সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর রেকর্ড দাম পাওয়া গ্রিনকে বোলিং করতে দিচ্ছে না অস্ট্রেলিয়া, ক্ষুব্ধ কেকেআর সরকারি খরচে ৪ লাখ ৬০ হাজার মামলায় আইনি সহায়তা পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ফুটসাল মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’ স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দ শাকিব খানকে নিয়ে মেসির সঙ্গে তুলনা মিশা সওদাগরের সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার দেশে হঠাৎ কেন বাড়ছে হাম, কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

বিশ্বায়নের যুগে কারিগরি শিক্ষার বিকল্প নেই : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। 

কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত এবং দক্ষ তাদের জন্য দেশে-বিদেশে চাকরির কোনো অভাব নেই। 

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারন্যাশনাল কুকিং ট্রেনিং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

বর্তমান বিশ্বায়নের যুগে দক্ষতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই উল্লেখ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি সকলকে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রসারে নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে চলেছে। ফলে দেশে বহু মানুষ কারিগরি দক্ষতায় আত্মকর্মশীল হয়ে উঠেছে।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ আল জুনাইদ এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাহিদ নেওয়াজের সভাপতিত্বে এবং ইন্সট্রাক্টর মো. জাকির হোসেনের পরিচালনায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, বিএমইটি’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, প্রফেসর ইয়াং হো জুন, ডিরেক্টর ইয়াং শি কিং,সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। পরে প্রতিমন্ত্রী কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

কিউএনবি/অনিমা/১৪ জুন ২০২৪,/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit