বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

রাশিয়ার জব্দকৃত অর্থ ইউক্রেনকে দিলে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তার দেশের জব্দকৃত অর্থ ইউক্রেনকে দেয়ার জন্য মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব উঠেপড়ে লেগেছে। পশ্চিমাদের এই তৎপরতাকে তিনি অপরাধমূলক তৎপরতা বলে উল্লেখ করেন। গতকাল বৃহস্পতিবার জাখারোভা বলেন, পশ্চিমারা যদি এ ধরনের কোনো পদক্ষেপ নিতে চায় তাহলে ইউরোপীয় ইউনিয়নের জন্য মস্কোর জবাব হবে খুবই বেদনাদায়ক। 

রাশিয়ার এ কর্মকর্তা বলেন, উন্নত দেশগুলোর সংগঠন জি সেভেন ইউক্রেনেকে আরো যে পাঁচ হাজার কোটি ডলারের ঋণ দেয়ার জন্য চুক্তি করেছে তা মূলত রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে দেয়া হবে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এই ধরনের পদক্ষেপ পশ্চিমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এটি অবৈধ একটি পদক্ষেপ। অন্যের টাকা দিয়ে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার ব্যবস্থা করা হচ্ছে। তাদের এই পদক্ষেপ অর্থ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভারসাম্যহীন করবে এবং বিপর্যয়মূলক সংকট তৈরি করবে।

মারিয়া জাখারোভা বলেন, এর বাইরে রাশিয়ায় ইউরোপীয় ইউনিয়নের প্রচুর অর্থ সম্পদ রয়েছে। পশ্চিমারা রাশিয়ার সম্পদ ব্যবহার করলে পাল্টা পদক্ষেপ নেবে মস্কো। আপনারা সবাই জানেন যে, আমাদের সরকারের প্রতিনিধিরা বহুবার এসব বিষয় নিয়ে কথা বলেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য অত্যন্ত বেদনাদায়ক পাল্টা পদক্ষেপ নেয়া হবে বলে সতর্ক করেছেন। ফলে তারা যদি কোন পাগলামি করতে চায় তাহলে তার জন্য তাদেরকে মূল্য দিতে হবে।

সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/১৪ জুন ২০২৪,/রাত ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit