মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। জাজিরার পিআইও’র রছরে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য! দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, জাজিরায় ১৫ জেলে আটক উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো

কলকাতা উপ-হাইকমিশনের প্রথম সচিব রঞ্জন সেনের মেয়াদ বাড়ল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) পদে আরও দুই বছর দায়িত্ব পালন করবেন সাংবাদিক রঞ্জন সেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বর্তমান নিয়োগের ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ১৩ জুন বা যোগদানের তারিখ থেকে তার এ নতুন নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

রঞ্জন সেন ২০২১ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর প্রথমবার উপ-হাইকমিশনে যোগদান করেন। এর পর দুই দফায় চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃদ্ধি করা হয়।

চট্টগ্রামের সন্তান রঞ্জন সেন এর আগে দৈনিক সংবাদ,  ইটিভি, এটিএন নিউজ, দেশটিভি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও সাংপ্তাহিক বিচিত্রায় কাজ করেছেন।

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) থেকে সাংবাদিকতায় পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা এই গুণী সাংবাদিক ভারতের আইআইএমসি থেকে ডেভেলপমেন্ট জার্নালিজমে ডিপ্রোমা ডিগ্রি নিয়েছেন। এছাড়াও তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ক্যাপস্টেন ফেলোশিপ সম্পন্ন করেছেন।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৪,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit