সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৩ জুন) বঙ্গভবনে সাক্ষাৎকালে নতুন বিমানবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি বলেন, ফোর্সেস গোল-২০৩০-এর আওতায় বর্তমান সরকার সেনা, নৌ ও বিমানবাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।

নতুন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনী ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। রাষ্ট্রপতি বলেন, ‘আমি বিশ্বাস করি, সেনা, নৌ ও বিমানবাহিনীর মধ্যে সমন্বয় দেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।’ সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit