সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বিয়ে সেরে ফেলেছেন সোনাক্ষী?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক :  আগামী ২৩ জুন মুম্বাইয়ে একটি বিলাসবহুল হোটেলে হবে বিয়ের অনুষ্ঠান। তবে এবার নতুন তথ্য প্রকাশ্যে— সোনাক্ষী ও জাহির না কি এর মধ্যেই বিয়ে করে ফেলেছেন!

বলিউডে সোনাক্ষী সিনহার বিয়ে নিয়ে বেশ কয়েক দিন ধরেই মায়ানগরীতে চলছে জোর গুঞ্জন। সহ-অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সংসার পাততে চলেছেন এ অভিনেত্রী। এর মধ্যে বিয়ের দিনক্ষণসহ মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠানের কথাও জানানো হয়েছে। অনেকের কাছে নিমন্ত্রণপত্র পৌঁছে গেছে।

তবে এবার নতুন তথ্য প্রকাশ্যে! সোনাক্ষী ও জাহির নাকি এর মধ্যেই বিবাহিত? ২৩ তারিখে শুধু বিয়ের জন্য প্রীতিভোজের আয়োজন করেছেন তারা।

গত বছর থেকেই দুজনে নিজেদের প্রেমে এক প্রকার সিলমোহরই দেন। বিভিন্ন জায়গায় ঘুরছেন তারা। অনেকের দাবি, ১৮ জুন সইসাবুদ করে বিয়ে সারবেন তারা। কেউ আবার বলছেন, ২৩ তারিখে সকালেই নাকি বিয়ে। ফলে সত্যিটা কী, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

নিমন্ত্রণপত্র পৌঁছে গেছে অতিথিদের কাছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, নিমন্ত্রণপত্রে বিয়ের অনুষ্ঠানের আচারবিধির বা তারিখ উল্লেখ নেই। তাতে আরও অনেকের ধারণা হচ্ছে, তাদের বিয়ে সারা হয়ে গেছে। ২৩ তারিখে শুধু প্রীতিভোজ। 

বিয়ের প্রস্তুতির পাশাপাশি এ মুহূর্তে ‘হীরামন্ডি’র সাফল্যও উপভোগ করছেন সোনাক্ষী। শোনা যাচ্ছে, এই সিরিজের গোটা টিম রয়েছে নিমন্ত্রিতদের তালিকায়। 

এ ছাড়া সালমান খানের পরিবারের সবাই নিমন্ত্রিত অনুষ্ঠানে। বিয়েতে রয়েছে একটি বিশেষ ‘থিম’। ম্যাগাজ়িনের প্রচ্ছদের আদলে তৈরি এই নিমন্ত্রণপত্র, আর সেখানে ‘ক্যাপশন’-এ লেখা— ‘রিউমরস আর ট্রু’।

যদিও মেয়ের বিয়ে প্রসঙ্গে সম্প্রতি বাবা শত্রুঘ্ন সিনহা বলেন, আজকাল ছেলেমেয়েরা বিয়ে করতে গিয়ে বাবা-মায়ের তেমন তোয়াক্কা করে না, তবে আমার মেয়ের সিদ্ধান্তের ওপর আস্থা রয়েছে। ও যে দিনই বিয়ে করুক, আশীর্বাদ করতে পৌঁছে যাব।

উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন জাহির-সোনাক্ষী। সেখানেই সাক্ষাৎ, তার পর প্রেম। মাঝের সময়টা সম্পর্ক আড়ালেই রেখেছিলেন তারা।

 

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৪,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit