রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুট কি হাতছাড়া, ফাইনালে মেসিকে যা করতেই হবে ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে

সব ব্যাটার এখান থেকে পালাতে চাইবে: ক্লাসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সোমবার (১১ জুন) ৪ রানের রুদ্ধশ্বাস জয়ের পর সংবাদ সম্মেলনে ম্যাচসেরা হেনরিখ ক্লাসেন জানান, সব ব্যাটাররাই এখান থেকে পালাতে চাইবে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের ধারণাই বদলে দিয়েছে। চার-ছক্কা উৎসবের জায়গায় বল প্রতি রান করা নিয়েই চাপে পড়ছে ব্যাটাররা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পিচে টিকে থাকাই দায়। ডালাসে যা একটু রান হচ্ছে, নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ১২০ রান তোলাও দুরুহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ মাঠে ভারতের বিপক্ষে ১২০ রান তুলতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৪ রান তুলতে পারেনি বাংলাদেশ।

পিচ কঠিন হলেও অবশ্য এখানে অভিজ্ঞতাটা একেবারে খারাপ নয় প্রোটিয়াদের। নাসাউতে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ খেলে সবগুলোতে জয় তুলে নিয়েছে তারা। কিন্তু তারপরও এখানে আর খেলতে চান না ক্লাসেন। বাংলাদেশের বিপক্ষে ৪৪ বলে ৪৬ রান করে ম্যাচসেরা হওয়া এ ক্রিকেটার জানান, বোলাররা এমন পিচ পেয়ে খুশি হলেও ব্যাটাররা এখান থেকে পালাতে চাইবে। তিনি বলেন, ‘সব ব্যাটার এখান থেকে পালাতে চাইবে। বোলাররা যদিও থাকতে চাইবে। তবে আমরা আমাদের কাজ করে দিয়েছি। এখানে তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছি। খুব কঠিন কাজ ছিল।’

যুক্তরাষ্ট্র পর্ব শেষ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন ক্লাসেন। এমনিতে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ। এরপর সুপার এইট, সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠলেও আর এখানে ফিরতে হবে না তাদের। কারণ গ্রুপ পর্ব শেষে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit