শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

সীমান্ত অতিক্রম করল উত্তরের সেনারা, গুলি ছুড়ল দক্ষিণ কোরিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রোববার দুপুরে দুই কোরিয়াকে বিভক্তকারী সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ার কয়েকজন সেনা। এ অঞ্চলটি অসামরিক অঞ্চল বা ডিমিলিটারাইজড জোন হিসেবে পরিচিত। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সেনাদের একটি দল ডিমিলিটারাইজড জোনের সামরিক সীমানা টপকে ভেতরে প্রবেশ করলে দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কবার্তা হিসেবে ফাঁকা গুলি ছোড়ে। এরপর উত্তর কোরিয়ার সেনারা নিজেদের সীমানায় ফিরে যায়। 


উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গত কয়েকদিন ধরেই চরম উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহে উত্তর কোরিয়া শত শত ময়লাভর্তি বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠায়। উত্তর কোরিয়ার এমন আচরণের জবাবে দক্ষিণ কোরিয়া তাদের সীমান্তে লাউডস্পিকার বাজানো শুরু করে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit