শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ১৭ পরীক্ষার্থী ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল আ’লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর

বাংলাদেশের বোলিং তোপে শুরুতেই এলোমেলো দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : উইকেটটা কঠিন। বড় রান করা দূরে থাক চ্যালেঞ্জিং পুঁজি পাওয়ায় এখানে কঠিন। তবে কঠিন উইকেটকে দোহাই না দিয়ে আগ্রাসী শুরু করলেন কুইন্টন ডি কক। তানজিম সাকিবের করা ইনিংসের প্রথম ওভারেই ছক্কা ও চারে করলেন ১১ রান। ওই ওভারে অবশ্য শেষ বলে রেজা হেন্ড্রিক্সকে ফিরিয়ে খানিকটা স্বস্তি এনে দেন সাকিব।

দারুণ ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে ফেলেন হেন্ড্রিক্সকে। তাসকিনের করা পরের ওভারে ৭ রান তুলে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের তৃতীয় ওভারে ফের বোলিংয়ে আসেন তানজিম সাকিব। এসেই ভেঙে দেন আগ্রাসী কুইন্টন ডি ককের উইকেট। স্বস্তি ফিরে বাংলাদেশ দলে। ফেরার আগে ১১ বলে ১৮ রানের ইনিংস খেলে দিয়ে যান তিনি।

এরপর ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামের স্টাম্প ভাঙেন তাসকিন। ৮ বলে ৪ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। পরের ওভারে ফের সাকিবের আঘাত। এবার শিকার ট্রিস্তান স্টাবস। ৫ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪.২ ওভার শেষে ৪ উইকেটে ২৩ রান। উইকেটে আছেন ট্রিস্তান স্টাবস। তবে তাদেরকে বেশ চাপেই রেখেছে বাংলাদেশি বোলাররা। এর আগে টসে জিতে শুরুতে ব্যাট কারার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপপর্বে এটি তাদের তৃতীয় ম্যাচ। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ।

 

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৪,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit