মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ২৫০ পরিবার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৯৫ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছে চট্টগ্রামের আরও ২৫০ পরিবার। নতুন ২৫০টি ঘরের মধ্যে চন্দনাইশে ১৫৫টি, মীরসরাইয়ে ৩৪টি এবং সীতাকুণ্ডে ৪৫টি বলে জানা গেছে। এছাড়া জরাজীর্ণ ব্যারাকের স্থলে একক গৃহনির্মাণ করে ১৬টি পরিবারকে ঘর হস্তান্তর করা হচ্ছে।

মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তর করবেন বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে শূন্য ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর দেওয়ার কার্যক্রম চলছে।

এ কার্যক্রমের পঞ্চম পর্যায়ে এ পর্যন্ত ৩৮৮ ঘরের বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে গত বছরের ১৪ নভেম্বর চট্টগ্রামের ৮১ টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। আগামীকাল আরও ২৫০ পরিবারকে ঘর হস্তান্তর করা হবে। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘মীরসরাই উপজেলার জন্য নতুনভাবে ৭৩ টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে এবং ঘরগুলোর নির্মাণ কাজ সমাপ্তির পর্যায়ে রয়েছে।

সন্দ্বীপ উপজেলায় নির্মাণাধীন ৪টি আশ্রয়ণ প্রকল্পের মধ্যে ৩টি আশ্রয়ণ প্রকল্প বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক জেলা প্রশাসনকে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট একটি আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর প্রক্রিয়াধীন। চারটি প্রকল্পে ৯২৩ টি পরিবারকে পুনর্বাসন করা হবে।’ 

 

 

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit