মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে জেলের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৩০ Time View

মাইদল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি :  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই জেলের নাম ঝন্টু মাঝি (৩৬)। সে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের সামছুল হকের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার ভোরে ঝন্টু দুধকুমার নদের সোনাহাট ব্রিজের উত্তর পাশে জাল দিয়ে মাছ ধরতে যায়। অপরদিকে সকাল আটটার দিকে আব্দুল মান্নান নামের এক ব্যক্তি মাছ ধরতে জাল ফেলে নদের পানিতে নামলে ঝন্টুর ডুবন্ত লাশ তার পায়ে লাগে। তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরিবারের দাবী ঝন্টুর হার্টের রোগী ছিল।ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit