রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

পাকিস্তানে সরকার ভেঙে যাওয়ার ইঙ্গিত দিলেন পিপিপি নেতা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শাহবাজ শরিফের সরকার আগামী তিন মাসের মধ্যে ভেঙে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা মঞ্জুর ওয়াসান।  রোববার পাকিস্তানের খায়রপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই পিপিপি নেতা আরও বলেন, আগামী তিন মাস শাহবাজ শরিফের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দেশটির রাজনীতি সম্পর্কে সাহসী ভবিষ্যদ্বাণীর জন্য ওয়াসান বেশ পরিচিত।  খবর জিও নিউজ, পাকিস্তান অবজারভার ও এআইএনের। 

পিপিপি নেতা বলেন, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট নওয়াজ শরিফের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই। 

পাকিস্তান তেহরিক-ইইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং অন্যান্য রাজনীতিবিদদের ভবিষ্যৎ খারাপ বলে মন্তব্য করেছেন তিনি।  ওয়াসান বলেন, তাদের মুক্তি দেওয়া হয়েছিল এবং তা ফিরিয়েও নেওয়া হয়েছে। তাই ইমরান খানের কল্পনার জগতে বসবাস করা উচিত নয়।

পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পিপিপির সঙ্গে জোট গড়ে সরকারে আসে পিএমএল-এন। তবে আগামী বাজেট নিয়ে বর্তমানে পিএমএল-এনের সঙ্গে টানাপোড়েন চলছে পিপিপির। এমন পরিস্থিতির মধ্যেই এ পূর্বাভাস দিলেন মঞ্জুর।

পিপিপির সিনিয়র নেতা খুরশিদ শাহ বলেন, সরকার বাজেটের বিষয়ে আমাদের কিছু জানায়নি। পিএমএল-এন বেসরকারিকরণ নীতি, কর, উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে কী করছে, সেগুলো আমরা জানি না।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/সকাল ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit