বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন কত?

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জনসাধারণের মনে অনেক সময়ই একটি প্রশ্ন জাগে, কোনো দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বেতন কত? আর কী কী সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন তারা। মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের আগে চলুন জেনে নেয়া যাক ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধাগুলো:

 

রাষ্ট্রপতি

 
দেশটির তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেট বক্তৃতায় এই বেতনবৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন। সে সময় তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতির বেতন সবশেষ ২০০৬ সালে সংশোধন করে ওই বছরের জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছিল।
  
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ভারতের রাষ্ট্রপতি যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন সেগুলো হলো:
১. বিমান, রেল বা স্টিমারে করে রাষ্ট্রপতি দেশের যে কোনো স্থানে বিনামূল্যে ভ্রমণ করতে পারেন। এ সময় তিনি তার সঙ্গে একজন ব্যক্তিকে রাখতে পারেন, যার খরচ সরকার বহন করবে। 
২. বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন রাষ্ট্রপতি।
৩. বাসভবন, বিনামূল্যের দুটি ল্যান্ডলাইন (একটি ইন্টারনেট সংযোগের জন্য), একটি মোবাইল ফোন, পাঁচজন ব্যক্তিগত কর্মী পাবেন রাষ্ট্রপতি। এছাড়া তার বাড়ির রক্ষণাবেক্ষণও সরকারিভাবে করা হয়।
৪. দায়িত্ব পালন করার সময় যদি রাষ্ট্রপতি মারা যান- তাহলে তার স্বামী/স্ত্রীকে অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতির জন্য বরাদ্দ পেনশনের ৫০ শতাংশ হারে পারিবারিক পেনশন প্রদান করা হবে আজীবন।
৫. রাষ্ট্রপতির স্বামী/স্ত্রী বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।
 
ভাইস-প্রেসিডেন্ট
একই বাজেট বক্তৃতায় জেটলি ভারতের ভাইস-প্রেসিডেন্টের বেতন প্রতিমাসে ১ লাখ ২৫ হাজার থেকে ৪ লাখ রুপি বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন।
সুযোগ-সুবিধাসমূহ: 

ভাইস-প্রেসিডেন্ট বিনামূল্যে বাসস্থান, ব্যক্তিগত নিরাপত্তা, চিকিৎসা সেবা, ট্রেন ও বিমান ভ্রমণ, একটি ল্যান্ডলাইন সংযোগ, মোবাইল ফোন পরিষেবা এবং ব্যক্তিগত কর্মী পাবেন।
অবসর গ্রহণের পর তার অধীনে একজন ব্যক্তিগত সচিব, অতিরিক্ত ব্যক্তিগত সচিব, ব্যক্তিগত সহকারী এবং দুজন পিয়ন সমন্বিত সচিবালয় কর্মী থাকবেন। আর সচিবালয়ের কর্মীদের রক্ষণাবেক্ষণের জন্য তাকে নির্ধারিত হারে বেতন দেয়া হবে বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
 
প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী প্রতি মাসে ১ লাখ ৬৬ হাজার রুপি বেতন পান।
অন্যান্য সুযোগ-সুবিধা:
১. ব্যক্তিগত স্টাফ স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি); যা তাকে নিরাপত্তা প্রদানের জন্য নিযুক্ত থাকে।
২. প্রধানমন্ত্রীর সরকারি সফরের জন্য একটি এক্সক্লুসিভ বিমান (এয়ার ইন্ডিয়া ওয়ান)।
৩. ৭ নম্বর রেসকোর্স রোডে একটি সরকারি বাসভবন।
 
এছাড়াও ভারতের একজন সংসদ সদস্য প্রতিমাসে এক লাখ রুপি বেতনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
 
সূত্র: এনডিটিভি,  ডেকান হেরাল্ড 

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit