বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
দুই সুপার ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয় আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র ‘প্রয়োজনে এমন সিদ্ধান্ত বারবার নেওয়া উচিত’ বিশ্বকাপ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনি মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাক প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মামলা জোড়া সুপারওভারে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা নতুন সরকারের কাছে কী চাইলেন চিত্রনায়িকা বুবলী বহিষ্কার করলেও আমি আমৃত্যু বিএনপির পক্ষেই কাজ করব: মুন্সী ইরানের কাছাকাছি আরও এক বিমানবাহী রণতরি পাঠাচ্ছেন ট্রাম্প

ভারতের বিপক্ষে অনিশ্চিত শাদাব খান

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : একে যুক্তরাষ্ট্রের সঙ্গে হারের ধাক্কা, তার ওপর একের পর এক চোটে কাহিল পাকিস্তান ক্রিকেট দল। চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি ইমাদ ওয়াসিমের। এবার ভারত ম্যাচে শাদাব খানকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

শাদাবের বদলি হিসেবে সাইম আইয়ুবকে ভারতের বিপক্ষে একাদশে দেখা যেতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি। এছাড়া সাম্প্রতিক সময় বাজে ফর্মের কারণে সমালোচনার মুখে থাকা আজম খানকে একাদশ থেকে ছাঁটাই করার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

যুক্তরাষ্ট্র ম্যাচ মিস করলেও ভারতের বিপক্ষে খেলার জন্য ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ইমাদ আজম খানের জায়গা নেবেন একাদশে। উল্লেখ্য, আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে মাঠে গড়াবে ভারত-পাকিস্তান মহারণ।

ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, শাদাব খান (ফিট থাকা সাপেক্ষে), ইমাদ ওয়াসিম, শাহীন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ আমির এবং নাসিম শাহ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit