শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার (৮ জুন) ফিলিস্তিনের গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরাইল। এতে ২শর বেশি ফিলিস্তিনি নিহত এবং ৪শ’র বেশি আহত হয়েছেন। পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মূলত চার জিম্মিকে ছাড়িয়ে নিতে নুসেইরাতে ব্যাপক হামলা চালায় দখলদাররা।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার নুসেইরাত এলাকা থেকে চার জিম্মিকে জীবিত উদ্ধার করেছে তারা। এরমধ্যে একজন রাশিয়া থেকে ইসরাইলে গিয়েছিলেন। ৭ অক্টোবর যখন হামাস অভিযান চালায় তখন তিনি নোভা গান উৎসবে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করছিলেন তিনি। ৪ জিম্মির মুক্তির পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের হাত থেকে বাকি জিম্মিদের মুক্ত করার প্রত্যয় জানান।

এদিকে, গাজায় আটক জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়ে শনিবার তেল আবিবে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা শহরের রাস্তা অবরোধ করতে একত্রিত হয়ে মিছিল করে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। আটক করে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit