শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
জেরুজালেমের গ্র্যান্ড মুফতিকে আল-আকসায় নিষিদ্ধ করল ইসরাইল প্রধানমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ জুলাই যোদ্ধার মা আমার কাছে সংসার হলো পরম প্রশান্তির জায়গা : বর্ষা আমার সম্মান নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: পরীমনি আর্জেন্টিনা ম্যাচের আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা

ফুলবাড়ী পৌরসভার ড্রেনের পানিতে বাড়ীঘর ঝুকি পূর্ণ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৪০ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামে বর্ষাকালে ড্রেনের পানির ¯্রােতে, ড্রেনের মুখে থাকা বাড়ীঘর ভেঙ্গে যাচ্ছে। ফুলবাড়ী পৌরসভা কর্তৃক জাইকা প্রকল্পের আওতায় পৌরসভা থেকে প্রায় ১ হাজার ফিট পাকা ড্রেন নির্মাণ হয়ে নিমতলা মোড় হয়ে ফুলবাড়ী উর্বসী সিনেমা হল এর উত্তর দিক হয়ে যমুনা নদীর মুখে গিয়ে শেষ হয়। ড্রেনটি নির্মাণ করার পর বিভিন্ন বাসা বাড়ীর পাইপ লাইন সংযোগ ড্রেনে দেওয়া হয়। এমনকি লিং ড্রেন গুলিও মুল ড্রেনে সংযোজন করা হয়।   

ফলে বর্ষা কাল এলে এই ড্রেন দিয়ে তীব্র বেগে পানি প্রবাহিত হয়। এই কারণে ড্রেনের মূখে থাকা ঘর বাড়ীগুলি ভেঙ্গে পড়ছে। ড্রেনের সঙ্গে থাকা বাড়ীর মালিক মোঃ ইব্রাহীম, মোঃ কাদের , মোঃ মমিনুল ইসলাম, মোঃ আব্দুল, মোঃ গোলজার ও দুখুমিয়ার বাড়ী রয়েছে। এই বাড়ীগুলি ঝুকির মধ্যে রয়েছে। এরা গরিব মানুষ এখানে বাড়ীঘর নির্মাণ করে বসবাস করে আসছে। তাদের এই বাড়ীঘর গুলি ড্রেনে ভেঙ্গে পড়লে তারা সর্বশান্ত হয়ে পড়বে। মোঃ মমিনুল ইসলাম জানান, বর্ষার আগে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ মামুন কে বিষয়টি অবগত করি এবং কয়েকবার পৌর সভায় গিয়ে পৌর চেয়ারম্যান কেও বিষয়টি মৌখিকভাবে অবগত করি।ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন এর সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি ইতিপূর্বেও অবগত হয়েছি, সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।ফুলবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডে কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ মামুন এর সাথে কথা বললে তিনি জানান, আগামী মাসিক মিটিং এ বিষয়টি তুলে ধরা হবে। আসলে এই জায়গাটি ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ব্যবস্থা না নিলে ড্রেন সংলগ্ন বাড়ীগুলি রক্ষা করা সম্ভব নয়।এ ব্যাপারে ভূক্তভূগিরা জরুরীভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষের অসু-হস্তক্ষেপ কামনা করেছেন।

কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit