মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

পুন:নিলামে আটগুন দামেও বিক্রি হলো বিদ্যালয় ভবন!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৭০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিনটি বিদ্যালয়ের পুরাতন ভবনের পুন:নিলাম হয়েছে। এর মধ্যে দু’টি ভবন প্রায় আটগুন দামে ও একটি ভবন প্রায় চারগুন দামে বিক্রি হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকাশ্য ডাকে এসব ভবন বিক্রি করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিলামে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এক লাখ ৩৬ হাজার টাকা, নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন দুই লাখ ৩৬ হাজার টাকা ও নুরপুর ক্যাপ্টেন মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এক লাখ সাত হাজার টাকায় নিলাম ডাকে বিক্রি হয়। এর আগে রাধানগরের ভবন ২৮ হাজার ৫০০, নয়াদিলের ভবন ৩২ হাজার টাকা ও নুরপুরের ভবন ১৩ হাজার টাকায় নিলাম ডাকে বিক্রি করা হয়। 

গত ১ ফেব্রুয়ারি হওয়া মোট আটটি ভবনের নিলাম ডাক নিয়ে প্রশ্ন উঠে। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। ওই সময় আটটি ভবন মাত্র এক লাখ ৬৮ হাজার টাকায় বিক্রি হয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম শান্তনু চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন হয়। ওই কমিটির সুপারিশের প্রেক্ষিতেই তিনটি ভবনের নিলাম ডাক হয়। এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নিলাম ডাক কমিটির সভাপতি রাবেয়া আক্তার সাংবাদিকদেরকে জানান, বাকি পাঁচটি ভবন নিলামের বিষয়ে তদন্ত কোনো আপত্তি ছিলো না। আপত্তি থাকা তিনটি বিদ্যালয়ের ভবন আগের চেয়ে বেশি দামে নিলামে বিক্রি হয়।

কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit