শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম

চলতি মাসেই কাকে বিয়ে করছেন ঐশ্বরিয়া?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া অর্জুনের প্রেম ছিল অভিনেতা উমাপতির সঙ্গে। এবার তা বিয়েতে রূপ নেবে। শোনা যাচ্ছে চলতি মাসেই ঐশ্বরিয়া-উমাপতি বিয়ের পিঁড়িতে বসবেন।

গত বছরের ২৮ অক্টোবর পরিবার ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বাগদান সারেন এই জুটি। বাগদানের পর কেটে গেছে ৭ মাস। এবার শোনা যাচ্ছে, চলতি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই যুগল।

গত বছরের ২৮ অক্টোবর পরিবার ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বাগদান সারেন এই জুটি। ছবি: সংগৃহীত

 

টাইমস অব ইন্ডিয়ার খবরে, ঐশ্বরিয়া-উমাপতির বিয়ের তারিখ হিসেবে জানা গেছে, তারা জুনের দ্বিতীয় সপ্তাহে চেন্নাইয়ে চার হাত এক করবেন। সূত্রের দাবি, ১০ জুন বিয়ের দিন চূড়ান্ত করা হয়েছে। পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দক্ষিণী সিনেমার বড় বড় তারকাদের বিয়েতে উপস্থিত থাকার কথা রয়েছে।

২০১৩ সালে তামিল ভাষার ‘পাতাথু ইয়ানাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ঐশ্বরিয়ার। ২০১৮ সালে ‘প্রেমা বারাহা’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে মাত্র তিনটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit