মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্রকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১১৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র আশ রহমান ইজাজকে গুলি করে হত্যার ঘটনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবীকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। ঘটনার পর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃংখলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে হাসান আল ফারাবীকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।
এদিকে ইজাজের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়না তদন্ত শেষে লাশ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আসা হবে। হত্যাকান্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পুলিশ ঘটনার ১৮ ঘন্টা পরও অভিযুক্ত ফারাবীকে গ্রেপ্তার করতে পারেনি। হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়নি। 
ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় ঘটনার পর ছাত্রলীগ নেতা ফারাবী তার হাতে থাকা পিস্তল কোমড়ে নিয়ে সরে যাচ্ছেন। ইজাজকে খুব কাছ থেকে গুলি করা হয় বলে ওই ভিডিওতে ধারণা পাওয়া যায়। 
স্থানীয় একাধিক সূত্র জানায়, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ের খবর একটি আনন্দ মিছিল বের হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিছিলটি কলেজ পাড়ার খান টাওয়ারের সামনে আসার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একটি মোটর সাইকেল মিছিল এলে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ইজাজ গুলিবিদ্ধ হয়। মিছিলকারিরা তাকে প্রথমে জেলা সদর হাসাপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে ইজাজ মারা যান। তবে স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। 
সূত্রটি জানায়, কলেজ পাড়ায় আনারস প্রতীকের নির্বাচনী ক্যাম্প করা নিয়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবীর সঙ্গে বিরোধ হয়। বুধবার সকালে মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই দু’জনের মধ্যে তর্ক হয়। বিজয় মিছিল চলাকালে ইজাজকে গুলি করা হয়। 
নিহতের চাচা আনিসুর রহমান অভিযোগ করেন, হাসান আল ফারাবী নামে এক যুবক বন্দুক দিয়ে ইজাজকে গুলি করে। এতে ইজাজ মাটিতে লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সাবেক এক ছাত্রনেতার নির্দেশে গুলি করা হয় বলে তিনি অভিযোগ করেন।

কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit