শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সন্তানরা কোনোভাবেই যেন মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয়: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

নওগাঁয় শুরু হয়েছে জাতীয় ফল মেলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৮০ Time View

নওগাঁ প্রতিনিধি : ‘ফলে পুষ্টি, অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ’ প্রতিপাদ্যে নওগাঁয় শুরু হয়েছে তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলা।  বৃহস্পতিবার দুপুরে ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো: গোলাম মওলা। জেলা খামার বাড়ি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করে। মেলায় ৮টি স্টলে প্রায় শতাধিক বিভিন্ন জাতের ফল দিয়ে সাজানো হয়েছে।

পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উপপরিচালকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা (ডিএসবি) এহসানুর রহমান ভুইয়া, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মনজুর এ মওলা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন। এসময় কৃষি অফিসের কর্মকর্তা সহ কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান- এ মেলার মধ্য দিয়ে ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি এসব উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে।মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit