রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত যাচ্ছেন শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) জয়ের পর টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। শনিবার (৮ জুন) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি। 

নরেন্দ্র মোদির আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, নরেন্দ্র মোদির আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে আমিও থাকব।

এদিকে বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ জুন সন্ধ্যায় দুই নেতার মধ্যে এক ফোনালাপে এ অভিনন্দন জানান শেখ হাসিনা।

এ সময় নরেন্দ্র মোদি ভারতের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। শেখ হাসিনা বলেন, আপনার (নরেন্দ্র মোদি) শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এ বিজয় সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এ বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।

এর আগে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট জয়লাভ করায় বুধবার এক চিঠিতে মোদিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে এ শুভেচ্ছা জানান তিনি।

মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা হয়। নির্বাচন কমিশনের ফলাফল বলছে, এবারের নির্বাচনে বিজেপি এককভাবে জয়ী হয়েছে ২৪০টি আসনে। তাতে অবশ্য সরকার গঠনে সমস্যা হবে না দলটির। কারণ বিজেপির নেতৃত্বাধীন ন্যাশানাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ভুক্ত দলগুলো সম্মিলিতভাবে জয়ী হয়েছে মোট ২৯৩টি আসনে। ফলে অনায়াসেই সরকার গঠন করতে পারবে বিজেপি।

কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৪,/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit