সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ভারতের নির্বাচনে সব ট্রান্সজেন্ডার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনজন ট্রান্সজেন্ডার প্রার্থী। কিন্তু ন্যূনতম ভোট না পাওয়ায় তাদের প্রত্যেকেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। অর্থাৎ, ট্রান্সজেন্ডার তিন প্রার্থীরই ভরাডুবি হয়েছে এই নির্বাচনে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নির্বাচনের ময়দানে তিন ট্রান্সজেন্ডার প্রার্থীই স্বতন্ত্রভাবে লড়েছেন। এদের মধ্যে ধানবাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা সুনয়না কিন্নর পেয়েছেন ৩ হাজার ৪৬২ ভোট, দামোহ (মধ্য প্রদেশ) থেকে নির্বাচনে দাঁড়ানো দুর্গা মৌসি পেয়েছেন ১ হাজার ১২৪ ভোট এবং দক্ষিণ দিল্লির প্রার্থী রাজন সিং পেয়েছেন মাত্র ৩২৫ ভোট।

নির্বাচনী প্রচারণা প্রাণান্ত চেষ্টা সত্ত্বেও তিন প্রার্থীর কেউই জয়ের কাছাকাছি যেতে পারেননি এবং তাদের সবার জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশনের প্রবিধানে বলা হয়েছে, কোনো প্রার্থী মোট ভোটের ন্যূনতম এক-ষষ্ঠাংশ অর্জনে ব্যর্থ হলে তার জামানত কোষাগারে জমা হয়ে যাবে।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit