বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

মোদির এনডিএ জোটকে পররাষ্ট্র মন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ :  ভারতের সদ্যসমাপ্ত নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন বিজয়ী জোট এনডিএ এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়াকেও অভিনন্দন জানান মন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য আমরা এনডিএ, ইন্ডিয়া জোট ও ভারতের জনগণকে অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের অনুপ্রেরণা ও উদাহরণ।

ভারতের নির্বাচন কমিশন ৫৪৩টি লোকসভার আসনের মধ্যে ৫৪২টি আসনের ফলাফল ঘোষণা করেছে, যার মধ্যে বিজেপি ২৪০টি আসন এবং কংগ্রেস ৯৯টি আসনে জয়ী হয়েছে।

হাছান মাহমুদ বলেন, ভারতে শিগগিরই একটি নতুন সরকার গঠিত হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক গভীর সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে একটি নতুন উচ্চতায় পৌঁছবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, এটা ভারতীয় জনগণের পছন্দ। একই জোট ক্ষমতায় থাকবে। আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং রক্ত ও পারস্পরিক ত্যাগের বন্ধনে আবদ্ধ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের বিরোধী দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করে, যা বাংলাদেশে দেখা যায় না।

পানি বণ্টন-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাজ করে। তারা অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা চালিয়ে যাবে।

হাছান বলেন, ভারতের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। এই বিশেষ সম্পর্কের সঙ্গে অন্য কারো তুলনা হয় না।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit