শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

‘ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি’

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমাদেরও নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে, যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে। 

বুধবার জাতীয় প্রেসক্লাবে ওলামা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বেনজীর ছিলেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ডিফেন্ডার। তিনি বিরোধী মতকে দমনে নিষ্ঠুর নির্যাতন করেছেন। যখন সাবেক পুলিশপ্রধান বেনজীরের দুর্নীতির খবর বের হচ্ছে তখন বেনজীর আওয়ামী লীগের কেউ নন ওবায়দুল কাদেরের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। 

তিনি আরও বলেন, এখন সংগ্রাম দেশকে মুক্ত করার ডাক, গণ আন্দোলন সৃষ্টি করে তাদের পরাজিত করতে হবে। ক্ষমতাসীনরা আবারও একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উপায়ে কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit