মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

বিতর্কিত কানাইয়ের বিরুদ্ধে এবার যৌন হয়রানির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : কানইয়ে ওয়েস্ট এই সময়ের অন্যতম জনপ্রিয় র‌্যাপার। ২৪টি গ্র্যামি অ্যাওয়ার্ডসসহ অনেক পুরস্কার আছে তার ঝুলিতে। তবে নানা কারণে বার বার বিতর্কে জড়িয়েছে প্রখ্যাত এই মার্কিন র‌্যাপারের নাম। আরেমিকার প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছে থেকে শুরু করে কিম কার্দাশিয়ানের সঙ্গে বিচ্ছেদ- নানা বিষয়ে তিনি সমালোচনার শিকার হয়েছেন।

গত বছরের নভেম্বরে কানইয়ের প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মী মার্কিন সাময়িকী রোলিং স্টোন-এর কাছে অভিযোগ করেন, কর্মীদের মিটিংয়ে সময় তিনি পর্ন সিনেমা চালিয়ে দিতেন। এ ছাড়া কর্মী নিয়োগের সাক্ষাৎকারের সময় ওয়েস্ট তার তখনকার স্ত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখাতেন।

কানইয়ে ওয়েস্ট


এবার পূর্বের সব সীমা পার হয়ে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠছে! তার বিরুদ্ধে মামলা করলেন তারই সাবেক সহকারী লরেন পিসোত্তা। বিবিসি জানিয়েছে, মামলায় লরেন অভিযোগ করেছেন, কানইয়ে তাকে যৌন হয়রানিমূলক খুদে বার্তা ও ভিডিও পাঠিয়েছেন। কানইয়ের বিরুদ্ধে চাকরি থেকে অন্যায়ভাবে বরখাস্তেরও অভিযোগ করেন লরেন।

কানইয়ে ওয়েস্ট


তার দাবি, ২০২২ সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়; কিন্তু প্রতিশ্রুত ৩০ লাখ ডলার তিনি পাননি। অভিযোগ সম্পর্কে র‌্যাপারের প্রতিক্রিয়া জানতে বিবিসি তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে, কিন্তু তিনি সাড়া দেননি।

লরেনের অভিযোগ, কানইয়ে তাকে অশ্লীল বার্তা ও পর্ন ভিডিও পাঠাতেন। এ ছাড়া লরেনের সঙ্গে ফোনে কথা বলার সময় কানইয়ে বিভিন্ন যৌন উসকানিমূলক কর্মকাণ্ডও করতেন।

সাবেক তারকা দম্পতি কিম কার্দাশিয়ান ও কানইয়ে ওয়েস্ট


২০২১ সালে লরেনকে ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেন কানইয়ে। লরেন কানাইয়ের সঙ্গে কয়েকটি গানেও কাজ করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরের দিকে লরেনের পদোন্নতি হয়। এর কিছুদিন পরই চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit