মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

কণ্ঠের সমস্যার জন্য সবার কাছে দোয়া চাইলেন তাহসান

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : দেশের অন্যতম জনপ্রিয় শোবিজ তারকা তাহসান খান। একাধারে সংগীতশিল্পী, সুরকার, গীতিকার, কম্পোজার, অভিনেতা ও শিক্ষক। তবে নিজেকে তিনি বরাবরই এন্টারটেইনার বলতে পছন্দ করেন। অথচ এই তারকাই এখন আর মন খুলে পারফর্ম করতে পারছেন না। যে কণ্ঠের মাদকতার জন্য তিনি লক্ষ্য ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সেই কণ্ঠটিই এখন আর ভালো নেই। এ কথা তাহসান নিজেই জানিয়েছেন বার্তা২৪.কমকে।

মঞ্চ মাতানো শিল্পী তাহসান খান


তিনি আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে বলেন, ‘আসলে অসুস্থার কথা খুব বিস্তারিতভাবে বলে কারও মন খারাপ হোক সেটা চাই না। তবে এটুকু বলতে চাই যে, অসুস্থতা সবার জীবনেই আসতে পারে। আমার কণ্ঠের ব্যাথার যে সমস্যা সেটিও তেমন একটি বিষয়। তবে একজন গায়কের ক্ষেত্রে সমস্যাটা যদি কণ্ঠে হয়, তহালে সেটি অবশ্যই হাতাশার জন্ম দেয়। গলার যতোটুকু ক্ষতি হওয়ার সেটি তো হয়েছেই। এর চেয়ে বেশি আর যেন ক্ষতি না হয় সেই চেষ্টা করছি। সবার কাছে দোয়া চাই যেন দ্রুত সমস্যাটি কাটিয়ে উঠতে পারি।’

তাহসান খান


কবে থেকে প্রথম কণ্ঠের এই সমস্যার বিষয়টি বুঝতে পারলেন, জানতে চাইলে তাহসান খান বার্তা২৪.কমকে বলেন, ‘২০১৮ সালে প্রথম কণ্ঠে ব্যাথা অনুভব করি। ঠিক হচ্ছিল না বলে বিদেশে চিকিৎসা করাই। ভালো মন্দ এভাবেই যাচ্ছিল। অবশেষে ঢাকারই এক চিকিৎসক আমার কণ্ঠের আসল সমস্যাটা ধরতে পারেন। গাইতে গিয়েই আমার কণ্ঠের অনেকটাই ক্ষতি হয়ে যায়। ফলে তিনি আমাকে একটা লাইফস্টাইল অনুসরন করতে বলেন। সেভাবেই এখন চলছি। ভালো ট্রিটমেন্ট হচ্ছে, কণ্ঠের উন্নতিও হচ্ছে। কিন্তু এক ধরনের ভয়তো থাকেই যে, আর যদি আগের মতো স্ট্যামিনা নিয়ে গাইতে না পারি!’

তাহসান খান


তাহসান আরও জানান, মাঝে তার কণ্ঠের সমস্যাটা অনেকটাই সেরে উঠেছিল। এজন্য তিনি একাধিক গান ও কনসার্টে অংশ নিতে পেরেছেন। গত ঈদে তার ও অভিনেত্রী তাসনিয়া ফারিনের গাওয়া ‘রঙে রঙে’ দারুণ হিট করে। কিন্তু সদ্য আবারও কণ্ঠের সমস্যাটা জটিল হতে শুরু করেছে তাহসানের। এজন্য এখন একেবারেই গান করছেন না।

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit