মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

আনকাট সেন্সর পেল শাকিব খানের ‘তুফান’

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৩৪ Time View

বিনোদন ডেস্ক : দুই সপ্তাহ পরেই ঈদ। প্রতিবছর ঈদ কেন্দ্র করে মুক্তি পায় একাধিক সিনেমা। এবারে ঈদের মুক্তির মিছিলে একধাপ এগিয়ে গেল শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে।

সম্প্রতি ‘তুফান’ চলচ্চিত্রটি সম্পাদনার টেবিল পেরিয়ে জমা হয় সেন্সর বোর্ডে। পূর্বনির্ধারিত গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শো শেষে বিনাকর্তনে ছাড়পত্র প্রদানে সম্মত হয় বিজ্ঞ বোর্ড। পরে আজ বুধবার এ সেন্সর সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত তুফান টিমের সবাই।

রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ অ্যাকশন ধাঁচের সিনেমা। তুফানে যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি দেখা যাবে শাকিব খানকে। এ সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। গতমাসের শুরুতে টিজ মুক্তি পায় সিনেমাটির।

‘তুফান’ ছবির আনকাট সেন্সরে উচ্ছ্বসিত রায়হান রাফী গণমাধ্যমকে বলেন, তুফান এমন একটা সিনেমা যেটা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুন ভাবে চেনাবে। বলা যায় তুফান আমার লাইফের একটা ড্রিম প্রজেক্ট। সেই সঙ্গে শাকিব ভাইকে এই সিনেমায় পাওয়াটাও আশীর্বাদ।

যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী(কলকাতা), নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। সম্প্রতি সিনেমাটির গান ‘লাগে উরাধুরা’ মুক্তি পায়। এরপর থেকে দুই বাংলার নতুন করে আলোচিত আসন্ন সিনেমাটি। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit