রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

ভোলাহাটে নবনির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে বিষেশ সভা

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১২২ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে (৫ জুন) বুধবার বেলা ১১ টায় দিকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদা আক্তার। সভায় ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহজাদী বিশ^সকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। 

সভায় উপস্থিত ছিলেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মো. মাহবুব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার রায় নায়েক, উপজেলা প্রকৌশলি মোঃ আছহাবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চেয়ারম্যানেরা অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit