বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম

দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ২১ হাজার পিস ভারতীয় আতশবাজি সহ আটক-১

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১২৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ২১ হাজার পিস ভারতীয় আতশবাজি ও একটি মোটরসাইকেল সহ মো. ইয়ামিন (৩৯) নামে একজন চোরারকারবারী আটক হয়েছে। রবিবার দুপুর ১২.২৫টার সময় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আতশবাজি ও চোরাচালান কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়। সে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া আব্দুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ধর্মদহ বিওপি’র নয়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল ১৪৭/১১-এস সীমান্ত পিলার হতে মাত্র ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ধর্মদহ বাজারে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় ২১ হাজার পিস ভারতীয় আতশবাজি ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ মো. ইয়ামিনকে আটক করা হয়। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৪,/১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit