বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৮৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে ধান সেদ্ধ করার জন্য (ভেজানো) পরিত্যক্ত পানিতে ডুবে জান্নাতুল কোবরা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২ জুন) উপজেলার ফুলসারা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে শিশুটির নানাবাড়ির উঠানে এ ঘটনা ঘটে। জান্নাতুল কোবরা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের আলাউদ্দিনের মেয়ে।শিশুটির মা ফাতেমা খাতুন জানান, মেয়েকে নিয়ে আমি বাপের বাড়ী বেড়াতে এসেছিলাম। রবিবার (২ জুন) সকালে সে বাড়ীর উঠানে খেলছিল। এ সময় সে আমাদের অগোচরে ধান সেদ্ধ করার জন্য (ভেজানো) পরিত্যক্ত পানি গর্তে সে পড়ে যায়।শিশুটির নানা সিরাজুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের জানান, তাদের বাড়ির উঠানের এক কোনে ধান সেদ্ধ করার জন্য পানি রাখার হাউজ রয়েছে। সেখানে ধান সেদ্ধ শেষে পরিত্যক্ত পানি জমে ছিলো।রবিবার সকালে খেলা করতে করতে কোন এক সময় জান্নাতুল কোবরা ওই পানিতে পড়ে যায়। আমরা বাড়ির মধ্যে জান্নাতুলকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজির এক পর্যায়ে ধান ভেজাতে তৈরি করা হাউজের পরিত্যক্ত পানিতে ভেসে থাকতে দেখি। পরে আমাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে আনি।চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করেন।
উপজেলা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আল ইমরান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৪,/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit