সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

চৌগাছায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ রহিম, চৌগাছা, (যশোর) ।
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৫৬ Time View

এম এ রহিম, চৌগাছা, (যশোর) : যশোরের চৌগাছায় স্কুল ও মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন যশোর-২ চৌগাছা ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। শনিবার (১ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. তুহিন বলেন, বর্তমান সরকার শিক্ষা, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। যার ফলে বিগত বছরগুলোতে শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন করা সম্ভব হয়েছে। তিনি শিক্ষকদেরকে শিক্ষার উন্নয়নে যথাযথ ভূমিকা রাখার আহবান জানান। বিশেষ অতিথি সুস্মিতা সাহা বলেন, শিক্ষার গুণগত পরিবর্তন করতে না পারলে আমরা জাতিগতভাবে পিছিয়ে পড়বো।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সিংহঝুলি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মখলেচুর রহমান, ডিএমসিইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit