বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
 দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮

দ্বিতীয় বিয়েতে নেচে ভাইরাল তামিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : চলতি বছরের শুরুতেই বিয়ে করেছেন তামিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন। তবে তামিমের প্রথম বিয়ে নিয়ে বেশ সমালোচনাও তৈরি হয়।

কারণ ২০১৯ সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন এ অভিনেতা। কিন্তু তার সঙ্গে বিচ্ছেদের কোনো খবর শোনা যায়নি। বিচ্ছেদের খবর গোপন রেখেই নতুন বিয়ের খবর জানান তামিম।

তামিম জানান, তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। পারিবারিক আয়োজনে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়েছেন এ নবদম্পতি।
চলতি বছরের শুরুতে তামিমের বিয়ে হলেও সম্প্রতি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এই আয়োজনে তামিম নিজেই একটি গান করেন। সেই গানের কথায় ছিল, আইজকা আমি পাইছি একখান মনের মতো বৌ।

গানটির ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। নেটিজেনদের আপত্তি থাকলেও হাত ছাইড়া দেও দেওরা গানের সুরে গাওয়া এই গান অতিথিরা বেশ উপভোগও করেছেন।
তামিম দ্বিতীয় বিয়ের সময় বলেছিলেন, আমি অতীতে যেই সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে। আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা হোক। কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয়।
 
তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন। এসএ টিভির ‘বাংলাদেশ আইডল’ প্রতিযোগিতায় তার অবস্থান ছিল ১৪ নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন। নিজেই সেগুলোয় অংশ নিতেন। পরবর্তীতে একের পর এক ইউটিউবে ভিডিও প্রকাশ করেন তামিম। সেই ভিডিওগুলো থেকে জনপ্রিয় হয়ে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে। এরপর থেকে নিয়মিত নাটক করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit